নেত্রকোণায় ৮ লাখ টাকার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

নেত্রকোণায় জুতার ভেতর লুকিয়ে ইয়াবা পাচার করে আসছিলো একটি চক্র। এবার জুতা ও ব্যাগে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে ধরা পড়েছে সেই চক্রের দুজন। সম্পর্কে তারা শালা-দুলাভাই। জব্দকৃত এসব ইয়াবার বাজারমূল্য ৮ লাখ টাকা। রবিবার (২৪ মে) রাতে জেলার দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, […]
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান: প্রায় ৩০ হাজার ইয়াবাসহ ১২ রোহিঙ্গা আটক

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (২৪ মে) রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ হাজার ৯৭৮ পিস ইয়াবাসহ ৯ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। আটককৃতরা কক্সবাজারের […]
ঝিনাইদহে জুমার নামাজ শেষে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহ জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে […]
ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঈদগাঁও থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে এই সাফল্য আসে। গ্রেফতারকৃতদের মধ্যে সিআর সাজা পরোয়ানাভুক্ত […]
পাওনা টাকার ফাঁদে গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পাওনা টাকার কথা বলে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. লিটন (৪০), ইউসুফ হোসেন ফারুক (৫৭) এবং মো. ইয়াসিন (২২)। তারা সবাই […]
রামপুরায় শিশুর ঝুলন্ত মরদেহ: মাদ্রাসা শিক্ষক শিহাবের বিরুদ্ধে আরও ৪ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

রাজধানীর রামপুরায় এক শিশুর রহস্যজনক মৃত্যু ও বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক মো. শিহাব হোসেন (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরও চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ। পুলিশ জানায়, গত ১৯ মে […]
‘গাজী চানাচুর’ প্যাকেটে মাদক, এলাকায় তোলপাড়

রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে ‘গাজী চানাচুর’ লেখা প্যাকেটের ভেতর থেকে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে গজঘন্টা ইউনিয়নের হাবু বালার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক নারী মোছা. বানু বেগম (৪৬) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব দাওয়াবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মাদকদ্রব্য […]
রামুতে পুলিশের চিরুনি অভিযানে বন্দুক-ইয়াবাসহ সেলিম গ্রেফতার

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ মোহাম্মদ সেলিম (২৮) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার জোয়ারিয়ানালা ও ফতেখাঁরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেলিম ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে খুনিয়াপালংয়ের পাইনবাগান এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, […]
ঈদগাঁওতে একাধিক বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক বন মামলার দীর্ঘদিনের পলাতক ও সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ মে) ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামির নাম আবুল কালাম (৪০)। তিনি ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিরছড়া শিয়াপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে। পুলিশ […]
কক্সবাজারের রামুতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

কক্সবাজারের রামুতে পুলিশ ব্যুরো বা বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।তানিম হোসেন ইমনকক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই আব্দুল খালেক ও এএসআই মুহাম্মদ […]