🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » ওরা ১১জন ! মাদক সেবনের দায়ে আটক!

ওরা ১১জন ! মাদক সেবনের দায়ে আটক!

মোঃ আব্দুল গফুর, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি | বেঙ্গল চ্যানেল ২৪
নওগাঁ জেলার পুলিশ সুপারের কঠোর নির্দেশনার আলোকে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পত্নীতলা থানা পুলিশ। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবনের দুটি আস্তানায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ ও ২০ জুন ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার কয়েকটি সন্দেহভাজন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

আরও পড়ুন

সর্বশেষ