ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল সভাপতি এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জওহার ইকবাল খান সহ-সভাপতি, দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার অর্থ সম্পাদক এবং দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) দপ্তর সম্পাদক এবং দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এদিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন এবং চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।
নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন এবং নির্বাচন কমিশনার আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ, মুহাম্মদ আনোয়ারুল হক ও তুহিন হাওলাদার।
এর আগে মো. শহীদুল ইসলাম রানার সভাপতিত্বে এবং সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা পটুয়াখালী জেলার সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও পেশাগত উন্নয়নের পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাসুদ রানা ঝুমুর || স্টাফ রিপোর্টার