নওগাঁ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন মাদকসেবীকে আটক করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মাদকসেবনের আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পত্নীতলা থানা সূত্রে জানা যায়, গত ১৯ ও ২০ জুন ২০২৬ রাতে উপজেলার দুটি মাদকসেবনের আস্তানায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১১ জন মাদকাসক্ত যুবককে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনগত পদক্ষেপ ভবিষ্যতেও কঠোরভাবে চলবে।
মো. আব্দুল গফুর, পত্নীতলা (নওগাঁ)