🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঈদগাঁও থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে এই সাফল্য আসে।

গ্রেফতারকৃতদের মধ্যে সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ৪ জন এবং ধর্তব্য অপরাধ সংঘটনের দায়ে ১ জনসহ সর্বমোট ৬ জন আসামি রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় সাজাপ্রাপ্ত আসামি উত্তর গোমাতলীর জামাল উদ্দিন; আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের পরোয়ানাভুক্ত আসামি জুমনগরের মোঃ আরমান ও নুরুল আলম; যৌতুক নিরোধ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি ছাতিপাড়ার আমিরুল আজম সুজন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারার পরোয়ানাভুক্ত আসামি ভোমরিয়াঘোনার রেখা বিবি। এছাড়া, ইসলামপুরের পূর্ব বামনকাটা এলাকার শফি আলমকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ধর্তব্য অপরাধ সংঘটনের দায়ে গ্রেফতার করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, অপরাধ দমনে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঈদগাঁও থানা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তৌহিদুল ইসলাম সাহেদ, ঈদগাঁও প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ