বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রামুতে বৃদ্ধ কালু বড়ুয়াকে হত্যা

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া বড়ুয়া পাড়ায় কালু বড়ুয়া নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গভীর রাতে। সকালে এলাকাবাসী কালু বড়ুয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ […]

মরিচ্যায় অপহরণকারী আটক কুতুপালং থেকে ৫ বছরের শিশুকে তুলে এনে মুক্তিপণ দাবি

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অপহৃত এক শিশুসহ এক অপহরণকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। জানা গেছে, অভিযুক্ত যুবক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে এনে তার পরিবারের কাছে ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করে। ঘটনার একপর্যায়ে মরিচ্যা বাজারের একটি বিকাশ দোকান থেকে টাকা উত্তোলনের সময় দোকানদারের […]

রামু-ঈদগাঁও পাহাড়ে ড্রোনে পুলিশের দুঃসাহসিক অভিযান

কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকায় সক্রিয় ডাকাত ও অপহরণকারী চক্র দমনে আধুনিক প্রযুক্তির সহায়তায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। রামু ও ঈদগাঁও থানার অন্তর্গত দুর্গম অঞ্চলে এই অভিযান চালানো হয়, যেখানে প্রথমবারের মতো অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে সন্দেহভাজন আস্তানাগুলো শনাক্তের চেষ্টা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানে […]

রামুতে পুলিশের বিশাল অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

শনিবার (২৮ মার্চ, ২০২৬) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন থেকে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবাসহ মাবিয়া বেগম প্রকাশ আমেনা (৬৫) নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একটি চৌকস টিম জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালায়। বিকেল ৩:৩০ মিনিটে মৃত […]

রামুতে পুলিশের বিশেষ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৭ মার্চ (শুক্রবার) পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন: ১. শাবু বেগম: উত্তর মিঠাছড়ির পাহড়িয়া পাড়া এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। (মারধর ও হুমকি […]

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভীড়

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি আর উৎসবের আমেজে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঈদের পরদিন থেকেই পর্যটন নগরীতে শুরু হয়েছে মানুষের উপচে পড়া ভিড়, যা আজ আরও বিশাল আকার ধারণ করেছে। সৈকতের নীল জলরাশি আর বালুকাবেলায় এখন যেন শুধুই মানুষের মেলা। সকাল থেকেই সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পর্যটকদের […]

সিএনজি-বাস সংঘর্ষে টেকনাফে প্রাণ গেল শিশুর

কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত নাহিদ ইসলাম হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে। বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী […]

রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলা: ৪ সংবাদকর্মী আহত

কক্সবাজারের রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার সংবাদকর্মী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে বারো টা দিকে কাউয়াখোপ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড়ের পশ্চিম নাপিতার ঘোনা এলাকায় এই ঘটনায় ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রামু প্রতিনিধি মোঃ সাইদুজ্জামান সাঈদ,দৈনিক কক্সবাজার বার্তা ও প্যানোয়া নিউজের রামু প্রতিনিধি উচ্ছ্বাস বড়ুয়া,সিসিএন নিউজ রামু প্রতিনিধি […]

কক্সবাজার উখিয়ায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ রেজুরকুল গ্রাম

কক্সবাজারের উখিয়া উপজেলার রেজুরকুল এলাকায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্র কৌশিক বড়ুয়া বাঁধন (১৩)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে রেজুখালের মোহনায় ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে বাঁধনের খোঁজ না পেয়ে তার পিতা পতন বড়ুয়া উখিয়া থানায় সাধারণ […]

কক্সবাজারের ঈদগাঁওতে আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

কক্সবাজারের ঈদগাঁওতে আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।তানিম হোসেন ইমন বুধবার (৪ মার্চ) বিকেলে ঈদগাঁও থানা কম্পাউন্ডে নানা পেশা শ্রেনীর লোকজনকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ পিয়ার।মতবিনিময় সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন অভিযোগ ও সাম্প্রতিক সময়ে এলাকায় আইন শৃঙ্খলা […]