🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » কক্সবাজারে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার দিলেন এমপি কাজল

কক্সবাজারে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার দিলেন এমপি কাজল

ঈদের পোষাকে সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশু’র মুখে হাসি ফুটালেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
“আর থাকবেনা সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে।”
এই শ্লোগানকে ধারণ করে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিবাসী শিশুদের মাঝে পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, দেয়ালিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (২৪ মে) কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য
লুৎফুর রহমান কাজল।
এসময় তিনি সুবিধাবঞ্চিত ২০০ শিশুর হাতে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদের নতুন পোশাক ও উপহার সামগ্রী তুলে দিয়েছেন।

তিনি বলেছেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নত জীবনের জন্য সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসন, বেসরকারি সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি শিশুর কল্যাণে এগিয়ে আসি, তাহলে দেশের কোনও শিশু তার সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হবে না।”

অতিরিক্ত জেলা প্রশাসক মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে অনুষ্ঠানে
আরও বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোয়াজ্জেম হোসন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে দুইশত সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয় পবিত্র ঈদ-উল-আযহার উপহার। সবশেষে নিবাসী শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

তানিমে হোসেন ইমন, কক্সবাজার প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ