🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » ঈদগাঁওতে একাধিক বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঈদগাঁওতে একাধিক বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক বন মামলার দীর্ঘদিনের পলাতক ও সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (১৭ মে) ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির নাম আবুল কালাম (৪০)। তিনি ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিরছড়া শিয়াপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আবুল কালামের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক বন মামলা নং-২৬/১৫ (সদর)-এর রায়ে ১০,০০০ (দশ হাজার) টাকা ক্ষতিপূরণ, ০১ (এক) বছর ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং আরও ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা বা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। এছাড়া এই জরিমানার টাকা অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘদিন ধরে আইন চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে ঈদগাঁও থানার আরও দুটি বন মামলার (মামলা নং: বন-০২/২২ এবং বন-৯/২৩) ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

তানিম হোসেন ইমন, কক্সবাজার প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ