বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর জননেতা জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন কুরবানির মূল ভিত্তি হলো হযরত ইবরাহীম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর মহান আত্মত্যাগের ঘটনা। আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়ে তাঁরা আত্মত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই স্মরণে এই ইবাদত পালিত হয়। তিনি আরও বলেন কুরবানি আমাদের মাঝে দানশীলতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সব ধরনের অহংকার ও লোভ-লালসা দূর করতে সাহায্য করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিক,উপজেলা সেক্রেটারি জনাব অধ্যাপক আবু নাঈম মুহাম্মদ হারুন, উপজেলা সমাজকল্যাণ সেক্রেটারি জনাব সৈয়দ সোহরাব হোসেন,উপজেলা মানবসম্পদ সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স,জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান।
জোয়ারিয়ানালা ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব হাফেজ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারি জনাব মোহাম্মদ ঈসার সঞ্চালনায় পূর্ণমিলনীর শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন ইউনিয়ন জামায়াতের ওলামা সেক্রেটারি হাফেজ আজিজুল হক।স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জনাব লোকমান হাকিম,সহ-সেক্রেটারী নুরুল আবছার, অফিস সেক্রেটারি জনাব কাওছার আল-মামুন,জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা মুনির আহমদ, ইউনিয়ন যুব সভাপতি জনাব মুকশিদ আলী চৌধুরী,উপজেলা পরিবহন শ্রমিক কল্যাণ সেক্রেটারি জনাব কবির উদ্দিন আরিফ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
তানিম হোসেন ইমন, কক্সবাজার প্রতিনিধি