‘গাজী চানাচুর’ প্যাকেটে মাদক, এলাকায় তোলপাড়

রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে ‘গাজী চানাচুর’ লেখা প্যাকেটের ভেতর থেকে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে গজঘন্টা ইউনিয়নের হাবু বালার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক নারী মোছা. বানু বেগম (৪৬) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব দাওয়াবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মাদকদ্রব্য […]

দুর্গাপুরে রুসা বাংলাদেশ আয়োজিত নিরাপদ খাদ্য শীর্ষক মতবিনিময় সভা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই প্রতিপাদ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রুসা’ বাংলাদেশ এর আয়োজনে নিরাপদ খাদ্য শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ (মে) বিরিশিরির ডনবস্কো কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এই আয়োজনে রুসা‘র নির্বাহী পরিচালক এম এন আলম এর সভাপতিত্বে এবং সাংবাদিক মামুন রণবীর এর সঞ্চালনায় প্রধান […]

রামুতে পুলিশের চিরুনি অভিযানে বন্দুক-ইয়াবাসহ সেলিম গ্রেফতার

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ মোহাম্মদ সেলিম (২৮) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার জোয়ারিয়ানালা ও ফতেখাঁরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেলিম ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে খুনিয়াপালংয়ের পাইনবাগান এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, […]

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেনকে ঢাবি ফার্মেসী অনুষদের সংবর্ধনা

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেনকে ঢাবি ফার্মেসী অনুষদের সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের উদ্যোগে রবিবার (১৭ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী লেকচার থিয়েটারে ‘Academia-Industry-Regulatory Authority: Towards Excellence’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) মহাপরিচালক পদে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের কৃতী সাবেক শিক্ষার্থী মো. আলমগীর হোসেনকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের […]

ঈদগাঁওতে একাধিক বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক বন মামলার দীর্ঘদিনের পলাতক ও সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ মে) ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামির নাম আবুল কালাম (৪০)। তিনি ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিরছড়া শিয়াপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে। পুলিশ […]

কক্সবাজারের রামুতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

কক্সবাজারের রামুতে পুলিশ ব্যুরো বা বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।তানিম হোসেন ইমনকক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই আব্দুল খালেক ও এএসআই মুহাম্মদ […]

হা হা রিয়েক্ট ঘিরে উত্তেজনা, সংঘর্ষে প্রাণ গেল এক মায়ের

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় ‘জয় বাংলা’ লেখা ঘিরে কয়েকদিন ধরে চলা উত্তেজনা অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে গড়িয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনায় ছৈয়দা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ছৈয়দা বেগম রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় বাসিন্দা ছব্বির আহমদের স্ত্রী। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে টাইপালং এলাকায় […]

সাবেক প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা আর নেই

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মেয়ে ও একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মিজানুর […]

উখিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মুয়াজ্জিনের স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলা

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে প্রতিবন্ধী এক মুয়াজ্জিনের স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতাসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি জালিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন। এছাড়া মো. আশিক ও মো. জাহেদকেও অভিযুক্ত করা হয়েছে। মামলাটির নম্বর ৮৬/২৬। এজাহারে উল্লেখ করা […]

কৃষকদের ভর্তুকি দ্রুত দিতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বন্যায় গত কয়েক বছরে এত ক্ষতি হয়নি। এই ক্ষতি পোষাবার মতো না। আমি নিজেও কৃষকের সন্তান। কৃষকদের কষ্টটা আমি উপলব্ধি করতে পারছি। সাম্প্রতিক বন্যায় কলমাকান্দার ক্ষতিগ্রস্ত কৃষকদের দুরবস্থা পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার বলেন, […]