কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই: সড়কমন্ত্রী

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোথাও চাঁদাবাজির তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা […]
কাপাসিয়ায় নিহত একই পরিবারের ৫ সদস্যের দাফন সম্পন্ন

গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের পাঁচ সদস্যকে গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। নিহতরা হলেন— শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২), ফারিয়া (১) এবং শারমিনের ভাই রসুল হোসেন। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে। পারিবারিক […]
‘গুপ্ত রাজনীতির অপচেষ্টা রুখে দেবে সাধারণ শিক্ষার্থীরা’ : রাকিব

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালিয়ে অন্য ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্বের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, এসব অপচেষ্টা গণতান্ত্রিকভাবেই মোকাবিলা করবে ছাত্রদল। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাকিবুল ইসলাম দাবি করেন, দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘মব’ […]
গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ […]
খুঁটির সঙ্গে বেঁধে ভ্যাট কর্মকর্তাকে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক ভ্যাট পরিদর্শক। শনিবার দুপুরে উপজেলার দুর্গারামপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া ভ্যাট, আবগারি ও শুল্ক বিভাগে কর্মরত। স্থানীয় সূত্র জানায়, দুর্গারামপুর এলাকার ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধনের নথি যাচাই করতে যান সাইফুল ইসলাম। এ […]
ইডেন কলেজে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে : নাছির

মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শনিবার (৯ মে) রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। নাছির উদ্দীন বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন […]
ধান পচলে কৃষকের কষ্ট আমিও বুঝি : কৃষিমন্ত্রী !

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওরে প্রায় সাড়ে ৩০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এতে একমাত্র ফসল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত দুই হাজার কৃষক পরিবার। শনিবার (৯ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত মেদির হাওর এলাকা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের […]
ময়মনসিংহে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার, আটক ১ !

ময়মনসিংহে একই দিনে পৃথক দুটি স্থান থেকে এক অজ্ঞাত নারী ও নিখোঁজ এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) জেলার ধোবাউড়া ও মুক্তাগাছা উপজেলায় এসব ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানীপুর (চিরাখালী) সীমান্ত এলাকা থেকে এক অজ্ঞাত […]
রাজধানীর বাজারে অস্থিরতা, বাড়ছে মাছ-মাংস-সবজিসহ নিত্যপণ্যের দাম

রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারও বেড়েছে। মাছ, মাংস ও ডিমের পর এবার সবজির বাজারেও ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে। পাশাপাশি চাল, ভোজ্যতেল ও মসলার দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (৮ মে) রাজধানীর নিউমার্কেট, লালবাগ, হাতিরপুল ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে পাকিস্তানি কক মুরগি প্রতি কেজি ৩৭০ টাকা, ব্রয়লার ১৮০ […]
হত্যা চেষ্টা মামলায় ঈদগাঁওয়ে ৮ জন আটক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক অভিযানে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৮ মে) উপজেলার ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে রাতে ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় আম চুরির প্রতিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির […]