ক্ষমতায় এসেই ৭১৭ সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন বিজয়

ভারতের তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। মঙ্গলবার (১২ মে) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির […]
কোরবানির হাটে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে ব্যতিক্রমধর্মী নামের কোরবানির পশুর। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম নিয়ে ব্যাপক আলোচনায় এসেছে। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এটি এলভিনো জাতের মহিষ। গায়ের গোলাপি […]
হজ পালনে সৌদিতে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি বাংলাদেশি যাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সোমবার (১১ মে) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। মঙ্গলবার (১২ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হেল্প ডেস্ক জানিয়েছে, এ তথ্য সংগ্রহ করা […]
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে: প্রধানমন্ত্রী

দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকারের অবস্থান আপসহীন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইনের প্রয়োগ সবার জন্য সমান হতে হবে। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে […]
আন্তর্জাতিক নার্স দিবস আজ

আজ ১২ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিবস উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”। দিবসটি উপলক্ষে সোসাইটি […]
কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই: সড়কমন্ত্রী

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোথাও চাঁদাবাজির তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা […]
প্রতিটি কন্যাশিশুর স্বপ্নপূরণে পাশে থাকবে রাষ্ট্র : ডা. জুবাইদা রহমান

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের প্রতিটি কন্যাশিশুর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে রাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মেয়েদের স্বপ্নপূরণে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে তাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগানোই হবে রাষ্ট্রের দায়িত্ব। সোমবার (১১ মে) বাংলাদেশ পুলিশ নারী […]
এক বছরের জন্য স্বর্ণ কেনা কমাতে ভারতীয়দের প্রতি মোদির আহ্বান

ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর বাড়তি চাপ কমাতে দেশবাসীকে এক বছরের জন্য স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই আহ্বানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এপ্রিলের শেষ সপ্তাহে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৭৭৯ […]
সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে জমি দেবে শুভেন্দু সরকার

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন সরকার ‘ডাবল ইঞ্জিন’ মডেলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে দ্রুত পদক্ষেপ […]
কাপাসিয়ায় নিহত একই পরিবারের ৫ সদস্যের দাফন সম্পন্ন

গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের পাঁচ সদস্যকে গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। নিহতরা হলেন— শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২), ফারিয়া (১) এবং শারমিনের ভাই রসুল হোসেন। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে। পারিবারিক […]