বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » খেলাধুলা » আইসিসি নিয়ে বিস্ফোরক বিশ্লেষণ, মুখোশ খুলল উইজডেন

আইসিসি নিয়ে বিস্ফোরক বিশ্লেষণ, মুখোশ খুলল উইজডেন

প্রতিবেদনে মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলিও তুলে ধরা হয়েছে। আইপিএল নিলামে দলে জায়গা পাওয়ার পর তাকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়।

উইজডেনের মতে, একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো দল, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়াই স্বাভাবিক। সেই বাস্তবতা থেকেই বিসিবি ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল।

উইজডেন স্মরণ করিয়ে দেয়, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি দীর্ঘ আলোচনার মাধ্যমে তাদের দাবি মেনে নেয়। ভারতের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে আয়োজন করা হয়। একই মাঠে সব ম্যাচ খেলার সুবিধা পেয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টের শিরোপাও জেতে ভারত।

এই দুই ঘটনার তুলনা করে উইজডেন প্রশ্ন তুলেছে, প্রশাসনিক সময়সূচি বা পরিস্থিতির পার্থক্য কি আইসিসির এমন ভিন্ন সিদ্ধান্তকে ন্যায্যতা দিতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রভাব অত্যন্ত শক্তিশালী। সেই প্রভাবের কারণেই অনেক সময় তারা নিজেদের অবস্থান কার্যকর করতে সক্ষম হয়। বিপরীতে বাংলাদেশের মতো দেশগুলোর পক্ষে একই ধরনের দাবি আদায় করা কঠিন হয়ে পড়ে।

উইজডেনের বিশ্লেষণ অনুযায়ী, এই ঘটনা দেখিয়ে দেয় যে আন্তর্জাতিক ক্রিকেটে সিদ্ধান্ত গ্রহণে নীতি ও ন্যায্যতার পাশাপাশি ক্ষমতার ভারসাম্যও বড় ভূমিকা রাখছে।

বাংলাদেশ খেলোয়াড়দের নিরাপত্তা ও নীতিগত অবস্থানে অনড় থাকায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। এই সিদ্ধান্ত শুধু একটি দলের অংশগ্রহণ বাতিলের বিষয় নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে সমতা ও ন্যায্যতার প্রশ্নকে আরও স্পষ্টভাবে সামনে এনেছে।

আরও পড়ুন

সর্বশেষ