কক্সবাজারে এনসিপি নেত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা

কক্সবাজারে ‘গ্ল্যাম ডিভা বাই নওশাবা’র স্বত্বাধিকারী, এনসিপি নেত্রী নওশাবা মোক্তার সিয়ামের (২৬) বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চলমান রয়েছে। আদালত সূত্রে জানা যায়, সি.আর মামলা নং–৭৮৮/২০২৬ (সদর) হিসেবে দায়ের করা মামলাটি আদালত আমলে নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।কক্সবাজার শহরের ‘নিটা কম্পিউটার এন্ড […]

ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঈদগাঁও থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে এই সাফল্য আসে। গ্রেফতারকৃতদের মধ্যে সিআর সাজা পরোয়ানাভুক্ত […]

রামপুরায় শিশুর ঝুলন্ত মরদেহ: মাদ্রাসা শিক্ষক শিহাবের বিরুদ্ধে আরও ৪ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

রাজধানীর রামপুরায় এক শিশুর রহস্যজনক মৃত্যু ও বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক মো. শিহাব হোসেন (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরও চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ। পুলিশ জানায়, গত ১৯ মে […]

ব্রহ্মপুত্রে পানি সংকট ও খনন প্রকল্পের অগ্রগতি জানতে মানববন্ধন

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পানি সংকট ও খনন প্রকল্পের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানারে “ব্রহ্মপুত্রে পানি কই? পানি দে! খনন প্রকল্পের খবর কি? খবর দে!” স্লোগান তুলে নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ […]

ডেপুটি স্পিকারের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, স্বস্তি ফিরল জনজীবনে

নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হলো জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে গৃহীত পরিচ্ছন্নতা কর্মসূচিতে। দুর্গাপুর পৌরশহরের এই প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে এটি ময়লার ভাগারে পরিণত হয়। যা জনজীবনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করে। এই আবর্জনার কারণে পরিবেশ নষ্টের পাশাপাশি […]

নগরবাসীর সুরক্ষায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে ডিএনসিসি

রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান। সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মিয়াওয়াকি পদ্ধতিতে পরিচালিত নগর বনায়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে […]

কক্সবাজার সদর হাসপাতালে সরকারি ডায়ালাইসিস সেন্টারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ মে) জেলা শহরের সচেতন নাগরিক, সামাজিক সংগঠক ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, কক্সবাজারে সরকারিভাবে কোনো কিডনি ডায়ালাইসিস সুবিধা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় […]

রামুতে পুলিশের চিরুনি অভিযানে বন্দুক-ইয়াবাসহ সেলিম গ্রেফতার

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ মোহাম্মদ সেলিম (২৮) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার জোয়ারিয়ানালা ও ফতেখাঁরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেলিম ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে খুনিয়াপালংয়ের পাইনবাগান এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, […]

ঈদগাঁওতে একাধিক বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক বন মামলার দীর্ঘদিনের পলাতক ও সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ মে) ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামির নাম আবুল কালাম (৪০)। তিনি ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিরছড়া শিয়াপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে। পুলিশ […]

কক্সবাজারের রামুতে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

কক্সবাজারের রামুতে পুলিশ ব্যুরো বা বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।তানিম হোসেন ইমনকক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই আব্দুল খালেক ও এএসআই মুহাম্মদ […]