ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেনকে ঢাবি ফার্মেসী অনুষদের সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের উদ্যোগে রবিবার (১৭ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী লেকচার থিয়েটারে ‘Academia-Industry-Regulatory Authority: Towards Excellence’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) মহাপরিচালক পদে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের কৃতী সাবেক শিক্ষার্থী মো. আলমগীর হোসেনকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের […]
এইচএসসি ২০২৭: প্রস্তুতি শুরু, জানা গেল পরীক্ষার তারিখ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ঘোষণায় বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক […]
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদে নতুন কমিটির অনুমোদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদে নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১১ মে ২০২৬, সোমবার সকাল ১১:০০টায় (জাককানইবি) নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত এক সভায় মোঃ এনামুল হককে উপ-পরিচালক, অর্থ ও হিসাব-সভাপতি পদে এবং মোঃ দেলোয়ার হোসেন (স্বপন), সহকারী রেজিস্ট্রার, কেন্দ্রীয় গ্রন্থাগার-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রদত্ত […]
‘গুপ্ত রাজনীতির অপচেষ্টা রুখে দেবে সাধারণ শিক্ষার্থীরা’ : রাকিব

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালিয়ে অন্য ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্বের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, এসব অপচেষ্টা গণতান্ত্রিকভাবেই মোকাবিলা করবে ছাত্রদল। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাকিবুল ইসলাম দাবি করেন, দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘মব’ […]
ইডেন কলেজে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে : নাছির

মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শনিবার (৯ মে) রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। নাছির উদ্দীন বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন […]
যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের Orlando International Airport থেকে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। পরে দুবাই ট্রানজিট শেষে একই এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে […]
জুলাইয়ের মধ্যে জুতা পাবে প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের পাশাপাশি জুতা ও মোজা বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাইয়ের মধ্যে প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস ও ফুটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় […]
এমপিওভুক্ত শিক্ষকরা বদলি হতে পারবেন সর্বোচ্চ তিনবার

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকরা চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। এ সংক্রান্ত সংশোধিত বদলি নীতিমালা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম যোগদানের পর ন্যূনতম দুই বছর চাকরি পূর্ণ হলে শিক্ষক বদলির জন্য আবেদন করা যাবে। একইভাবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ না হলে […]
তালা ভেঙে বের হলেই বিপ্লবী হওয়া যায় না’—মানসুরা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও ছাত্রদল নেত্রী মানসুরা আলম মন্তব্য করেছেন, শুধু তালা ভেঙে বের হলেই কাউকে বিপ্লবী বলা যায় না। মঙ্গলবার (৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘জুলাই অভ্যুত্থান’ ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যখন মেয়েদের হলের তালা ভেঙে বের হওয়াকে […]
আগামীর নেতৃত্ব তোমাদের হাতে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসন (দুর্গাপুর-কলমাকান্দা) এর দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের ১৩ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সংসদ ভবনস্থ তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন। এসময় ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ […]