কক্সবাজারের রামুতে পুলিশ ব্যুরো বা বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
তানিম হোসেন ইমন
কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই আব্দুল খালেক ও এএসআই মুহাম্মদ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকায় অভিযান চালান। সেখানে মোঃ হাসান প্রকাশ বাটু মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে আসামি মোঃ তারেককে আটক করা হয়.
পরবর্তীতে তার দেওয়া তথ্য ও শনাক্তমতে, শয়নকক্ষের খাটের নিচ থেকে ১টি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র) এবং ২টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। আজ ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৩:৩০ মিনিটে এই অস্ত্র ও গুলি জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ তারেক (বয়স ২৫)। সে ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করলিয়ামুড়া (সোলেমানের পাড়া) এলাকার নুরুল ইসলাম ও মছুদা বেগমের পুত্র।
পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারের এই ঘটনায় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তানিম হোসেন ইমন, কক্সবাজার প্রতিনিধি