🏠︎ » শিক্ষা » এইচএসসি ২০২৭: প্রস্তুতি শুরু, জানা গেল পরীক্ষার তারিখ

এইচএসসি ২০২৭: প্রস্তুতি শুরু, জানা গেল পরীক্ষার তারিখ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ঘোষণায় বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সেশন জট কমাতে এবং শিক্ষাবর্ষকে আরও সুশৃঙ্খল করতে শুরুতে ২০২৭ সালের সব পাবলিক পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণত পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হয়। এই সমস্যা কমাতে সরকার প্রতিটি উপজেলা পর্যায়ে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যাতে ভবিষ্যতে শিক্ষাকার্যক্রম বাধাগ্রস্ত না হয়।

একই সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার পাশাপাশি অন্যান্য পাবলিক পরীক্ষার সময় ব্যবস্থাপনা নিয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

মন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষা বোর্ডগুলোকে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে পরীক্ষার সময়সূচি আরও স্থিতিশীল ও বাস্তবসম্মত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ