🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদে নতুন কমিটির অনুমোদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা পরিষদে নতুন কমিটির অনুমোদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদে নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১১ মে ২০২৬, সোমবার সকাল ১১:০০টায় (জাককানইবি) নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত এক সভায় মোঃ এনামুল হককে উপ-পরিচালক, অর্থ ও হিসাব-সভাপতি পদে এবং মোঃ দেলোয়ার হোসেন (স্বপন), সহকারী রেজিস্ট্রার, কেন্দ্রীয় গ্রন্থাগার-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী তাদের সুপারিশক্রমে কর্মকর্তা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। এই কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের কার্যকারিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন নির্বাচিত সভাপতি জনাব মোঃ এনামুল হক তাঁর বক্তব্যে বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদকে আরও কার্যকর, স্বচ্ছ ও দায়িত্বশীল করার জন্য কাজ করব। আমরা সকলে মিলে একত্রিতভাবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, উন্নয়ন ও সার্বিক সেবা নিশ্চিত করব।
সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (স্বপন) বলেন,
আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ নির্বাচনে আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয় আমার একার নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তার জয়। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া আমাকে যে সম্মানের আসনে বসিয়েছে, আমি তার মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর। আমি আনন্দের সাথে এই দায়িত্ব গ্রহণ করছি এবং আপনাদের অধিকার আদায়ে আজীবন পাশে থাকার অঙ্গীকার করছি।

উক্ত কমিটির অনুমোদন দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. হাফিজুর রহমান, নির্বাচক মো. আব্দুল্লাহ আল মামুন ও কৃষিবিদ এ কে এম আনিছুর রহমান।

নতুন কমিটির অনুমোদন দেওয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন উদ্যম ও গতিশীলতা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মোঃ হাবিবুর রহমান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ