🏠︎ » সারাদেশ » ঢাকা » যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের Orlando International Airport থেকে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। পরে দুবাই ট্রানজিট শেষে একই এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে মরদেহ দেশে পৌঁছায়। বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নাহিদা সুলতানা বৃষ্টি University of South Florida-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। একই ঘটনায় নিহত হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন।

স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৪ মে জামিল আহমেদ লিমনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। আগামী বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা দেওয়া হবে এবং বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি পরিবারের পক্ষে তা গ্রহণ করবেন।

জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। নাহিদা সুলতানা বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় যুক্ত ছিলেন।

গত ১৬ এপ্রিল দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে তদন্তে তাদের হত্যার বিষয়টি সামনে আসে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ