মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » অপরাধ » কক্সবাজারের রামুতে বৃদ্ধ কালু বড়ুয়াকে হত্যা

কক্সবাজারের রামুতে বৃদ্ধ কালু বড়ুয়াকে হত্যা

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া বড়ুয়া পাড়ায় কালু বড়ুয়া নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গভীর রাতে। সকালে এলাকাবাসী কালু বড়ুয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রামু থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ