🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » সিএনজি-বাস সংঘর্ষে টেকনাফে প্রাণ গেল শিশুর

সিএনজি-বাস সংঘর্ষে টেকনাফে প্রাণ গেল শিশুর

কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত নাহিদ ইসলাম হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।

বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা গুরুতর হওয়ায় তার জীবন নিয়ে শঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, ঘটনা স্থানে পুলিশ আছে দুইটি বাস জব্দ করার হয়েছে,আইনগত ব্যবস্থা নেওয়া হবে

তানিম হোসেন ইমন

আরও পড়ুন

সর্বশেষ