মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে তিন বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার 

নেত্রকোণায় প্রতিবেশীর ঘরের বিছানা থেকে  গলাকাটা অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহতের নাম অংকিত বর্মন (৩)।  সোমবার (৩০ মার্চ) জেলার মোহনগঞ্জ  উপজেলার বরান্তর গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়। নিহত অংকিত বর্মন ওই গ্রামের সাগর বর্মনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। […]

নেত্রকোণায় শুরু হলো ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা

উৎসবমুখর পরিবেশে নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা। জেলা প্রেসক্লাব ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর যৌথ আয়োজনে  জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এই বর্ণিল আয়োজন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু। এই মেলায় দেশীয় ক্ষুদ্র হস্তশিল্প, কুটির শিল্পপণ্য, পোশাকের […]

রামু-ঈদগাঁও পাহাড়ে ড্রোনে পুলিশের দুঃসাহসিক অভিযান

কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকায় সক্রিয় ডাকাত ও অপহরণকারী চক্র দমনে আধুনিক প্রযুক্তির সহায়তায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। রামু ও ঈদগাঁও থানার অন্তর্গত দুর্গম অঞ্চলে এই অভিযান চালানো হয়, যেখানে প্রথমবারের মতো অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে সন্দেহভাজন আস্তানাগুলো শনাক্তের চেষ্টা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানে […]

ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা নজরুল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মীর্জা সালমান আরশাদ নজরুল। রবিবার ( ২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ […]