ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ভূমি দস্যুতাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪
তানিম হোসেন ইমন রামু কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে মাদক মামলার পরোয়ানাভুক্ত ও ভূমি অপরাধসহ বিভিন্ন মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (১১ মে) থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়:
পুলিশের তথ্যমতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামী হলেন— ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্যম নাপিতখালী এলাকার মৃত ফজল করিমের ছেলে সরওয়ার আলম এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তরখান ঘোনা এলাকার মুহাম্মদ ইসহাকের ছেলে মনছুর আলী।
এছাড়া, ২০২৩ সালের ভূমি অপরাধ (প্রতিরোধ ও প্রতিকার) আইনের একটি মামলায় মেহেরঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে এরশাদুল হক ওরফে এরশাদকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অপরাধ সংঘটন প্রতিরোধমূলক অভিযানে পোকখালী ইউনিয়ন থেকে মোঃ নুর হোসেন (৩০) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযান প্রসঙ্গে পুলিশ:
ঈদগাঁও থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একাধিক টিম পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। ঈদগাঁও থানা এলাকাকে অপরাধমুক্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।