বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » রামুতে পুলিশের বিশেষ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার

রামুতে পুলিশের বিশেষ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৭ মার্চ (শুক্রবার) পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: ১. শাবু বেগম: উত্তর মিঠাছড়ির পাহড়িয়া পাড়া এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। (মারধর ও হুমকি মামলা)।
২. নুর সরোয়ার: রশিদনগর দক্ষিণ নাছিরা পাড়া এলাকার মৃত হাজী নুর মোহাম্মদের ছেলে। (মাদক মামলা)।
৩. পেঠান আলী: বড়বিল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। (বন মামলা)।
৪. ফরিদ উদ্দিন: ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম হাছনাকাটা এলাকার নুরুল আলমের ছেলে। (পারিবারিক আদালত মামলা)।
৫. আলী হোছন (২৬): দক্ষিণ মিঠাছড়ি সাকিরামুড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। (দাঙ্গা ও ভাঙচুর মামলা)।
৬. মোঃ মিজান (৩২): চেইন্দা বনতলা এলাকার মৃত হারুন সওদাগরের ছেলে। (পরিবেশ সংরক্ষণ আইন মামলা)।
৭. মাইমুন উদ্দিন ওরফে শাহজাহান: দক্ষিণ মিঠাছড়ি ফকিরা মুড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে। (বন মামলা)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়েছে।

রামু থানা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ