ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযান; সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহেদুল গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি। গ্রেপ্তারকৃত মোঃ শাহেদুল ইসলাম এনআই অ্যাক্টের একটি মামলায় সাজা হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনের হাত থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে পলাতক থেকেও শেষ রক্ষা হলো […]

মুক্তিপণে ফিরলেন কক্সবাজারের ঈদগড়ের অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী

কক্সবাজারের রামুতে অপহৃত হওয়ার ১৬ ঘণ্টার মাথায় রুস্তম আলী (৪১) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।​উদ্ধার হওয়া রুস্তম আলী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়া মুড়া এলাকার মো. হোছন প্রকাশ হোসেনের ছেলে।​পুলিশ ও স্থানীয় সূত্রে […]

রামুর গর্জনিয়া বাজার: ২৬ কোটি ইজারা, আয় নিয়ে রহস্য

কক্সবাজারের রামু উপজেলার সীমান্তবর্তী গর্জনিয়া বাজারকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৫ সালে প্রায় ২৬ কোটি টাকায় ইজারা হওয়া এই বাজারের প্রকৃত আয়, ব্যয় এবং ব্যবস্থাপনা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে অবস্থিত পাহাড়ঘেরা এই বাজারটি দীর্ঘদিন ধরেই সীমান্তঘেঁষা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে বাজারটির ইজারা মূল্য […]

স্বামীর সুযোগ হাতছাড়া, স্ত্রীর সংসদে প্রবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। স্বামী নির্বাচনে পরাজিত হলেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় তিনি এখন আলোচনার কেন্দ্রে। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু বিপুল ভোটে জয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। অপরদিকে […]

পুঁথিপাঠে মুখর দুর্গাপুরের গ্রীষ্মকালীন অধ্যয়ন সভা

নিভৃত পল্লীতে গড়ে ওঠা নজরুল অধ্যয়ন কেন্দ্রে বাচিকশিল্পীর কন্ঠে উঠে এলো গ্রাম বাংলার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের পুঁথিপাঠ। ঘন্টা দুয়েক ধরে চললো কবিতা আবৃত্তি,গান, বইয়ের কথা আর নাগরিক আলোচনা। কথা-কবিতা, গল্পের মুখরতায় অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন অধ্যয়নসভা। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে গড়ে ওঠা নজরুল অধ্যয়ন কেন্দ্রে রবিবার এই আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের অধ্যয়ন সভায় ৩ […]

তিন ধর্মের প্রতিনিধিতে দুর্গাপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি পাগাইরা খালের ৫ হাজার মিটার খনন কাজ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার রুহানীকান্দা এলাকায় এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী তিনজন প্রতিনিধি একসঙ্গে ফিতা কেটে খনন কাজের উদ্বোধন করেন, যা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে […]

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নেত্রকোণার মানসুরা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মানসুরা জন্মসূত্রে নেত্রকোণার পূর্বধলা উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। […]

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নাম চূড়ান্ত, কক্সবাজারে স্বপ্না

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন। দলীয় সূত্র জানায়, চূড়ান্ত মনোনয়নের আগে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড টানা দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। রাজধানীর গুলশানে দলের […]

সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে : ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের ১৫ সদস‌্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদল সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং স্বীয় দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। রবিবার (১৯ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ব্যারিস্টার কায়সার কামাল […]

রামুতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, রহস্য ঘনীভূত

রামু উপজেলায় এক কিশোরী সান্টি দেবি চাকমার অস্বাভাবিক ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও গভীর রহস্য। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করলেও গৃহকর্তা পক্ষ বলছে, এটি আত্মহত্যা হতে পারে এবং ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা […]