🏠︎ » সারাদেশ » বরিশাল » পটুয়াখালীর উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে পিজেএফ নেতৃবৃন্দের সঙ্গে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়

পটুয়াখালীর উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে পিজেএফ নেতৃবৃন্দের সঙ্গে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়

মাসুদ রানা ঝুমুর || স্টাফ রিপোর্টার ||

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম (পিজেএফ) নেতৃবৃন্দ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।


আজ সকালে তার গুলশান বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময়ে পিজেএফ নেতৃবৃন্দ সম্মানিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান সাংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।


পটুয়াখালী জেলার উন্নয়নে দীর্ঘ আলোচনায় তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। পটুয়াখালীর উন্নয়নে জনমতের উপর গুরুত্ব দেন। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের আরো অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।


এসময় পিজেএফ নেতৃবৃন্দ জানান, অঞ্চলভিত্তিক উন্নয়ন রুপরেখা ও সামগ্রিক প্রয়োগ নিয়ে একটি সেমিনার করতে ইচ্ছুক সংগঠনটি। এ ব্যাপারে জনপ্রতিনিধি হিসেবে তার সহযোগিতা প্রত্যাশা করেন সংগঠনের নেতারা। আর এই ব্যাপারে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


পিজেএফ সভাপতি বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছাড়াও সংগঠনের সহ-সভাপতি জওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক তাইমুন ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সজিব, নির্বাহী সদস্য রিপন হাওলাদার ও সদস্য মাসুদ রানা ঝুমুর মতবিনিমিয়ে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ