🏠︎ » বাংলাদেশ » আজ বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আজ বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ঢাকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে দুপুর ১২টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছে দায়িত্ব পালন শুরু করবেন।

গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বঙ্গভবনে আজকের দাপ্তরিক কার্যক্রমের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালনের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ