স্টাফ রিপোর্টার | বেঙ্গল চ্যানেল ২৪
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের (বাজাসপ) বোর্ড সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ মনোনয়নের খবরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে সমাজসেবা, নারী উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবেই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের কল্যাণে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মমতাজ বেগম একজন বিশিষ্ট সমাজসেবক এবং মুক্তাগাছা পৌর বিএনপির সদস্য ও ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, কাউন্সিলর পদপ্রার্থী মাহবুবুল আলম মাসুদ-এর সহধর্মিণী। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মমতাজ বেগম বেঙ্গল চ্যানেল ২৪-কে বলেন, “বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বোর্ড সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জনাব জাকির হোসেন বাবলু এবং মুক্তাগাছাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা আমাকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও আমি সাধারণ মানুষের কল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”
মমতাজ বেগমের এ মনোনয়নে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বন্ধু সংগঠন ফ্রেন্ডস মুক্তাগাছা ৯১ ফাউন্ডেশন। সংগঠনের গ্রুপ ক্রিয়েটর এ বি এম সিরাজুল হক সাজিদ এবং মুক্তাগাছা ৯১ সংসদ-এর বন্ধু নজরুল ফরিদ, মুক্তা, মিজান, ফজলু, আনোয়ারুল আজিম সেলিম, হাজী সেলিম আওয়াল, হেলেনা আক্তার, রতন কিশোর, মোয়াজ্জেম হোসেন, কাফীজামান, সরকার কামাল, গালীবসহ সকল বন্ধু তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়ে সার্বিক সফলতা কামনা করেছেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মমতাজ বেগমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর এ অর্জন মুক্তাগাছা উপজেলার জন্য গর্বের বিষয়। তারা আশা করেন, নতুন দায়িত্বে থেকে তিনি সমাজকল্যাণ খাতে আরও কার্যকর অবদান রাখবেন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবেন।