সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (২৪ মে) রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ হাজার ৯৭৮ পিস ইয়াবাসহ ৯ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। আটককৃতরা কক্সবাজারের ১ নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
একই ধারাবাহিকতায়, ৩৪ বিজিবি পৃথক আরেকটি অভিযানে আরও ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন।
আশাকরি সীমান্তে নিয়মিত অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে বিজিবির এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তানিম হোসেন ইমন, কক্সবাজার প্রতিনিধি