🏠︎ » সারাদেশ » ঢাকা » ৮ ঘণ্টার বিদ্যুৎ বন্ধ, বুধবার দুর্ভোগে যেসব এলাকা

৮ ঘণ্টার বিদ্যুৎ বন্ধ, বুধবার দুর্ভোগে যেসব এলাকা

রাজধানীর কয়েকটি এলাকায় বুধবার সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের আওতাধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে উন্নয়ন কাজ পরিচালিত হবে। এ কারণে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।

বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়, সেগুলোর মধ্যে রয়েছে হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর কিছু অংশ, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকা।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় ৪ মেগাওয়াটে পৌঁছেছে, যা স্বাভাবিক সক্ষমতার চেয়ে বেশি। এ পরিস্থিতি মোকাবিলায় ফিডারের লোড বিভাজন করে নতুন ফিডার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উন্নয়ন কাজ শেষ হলে সিস্টেম লস কমে আসবে এবং গ্রাহকরা আরও মানসম্মত সেবা পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ