🏠︎ » বাংলাদেশ » প্রতিটি কন্যাশিশুর স্বপ্নপূরণে পাশে থাকবে রাষ্ট্র : ডা. জুবাইদা রহমান

প্রতিটি কন্যাশিশুর স্বপ্নপূরণে পাশে থাকবে রাষ্ট্র : ডা. জুবাইদা রহমান

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের প্রতিটি কন্যাশিশুর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে রাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মেয়েদের স্বপ্নপূরণে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে তাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগানোই হবে রাষ্ট্রের দায়িত্ব।

সোমবার (১১ মে) বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখলে একটি মানবিক ও উন্নত সমাজ গঠন সম্ভব। তিনি মনে করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যাবে, যেখানে নারীরা আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, পরিবার, সমাজ, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করতে পারেন। এজন্য নারীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম এবং বিপণন সহায়তা নিশ্চিত করা গেলে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। এর ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দারিদ্র্য হ্রাসে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে পুনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন অতিথিরা। পরে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী।

সমাবেশে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতিসচিব কানিজ মওলা এবং পুনাকের সহসভানেত্রী মিসেস সাবিনা আওলাদ।

আরও পড়ুন

সর্বশেষ