🏠︎ » বাংলাদেশ » ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন।

শনিবার (৯ মে) তিনি Vejthani International Hospital পরিদর্শন করে গুরুতর আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।

সাক্ষাৎকালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সফরে জামায়াত আমিরের সঙ্গে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ