🏠︎ » বিশ্ব » ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন এন এস রাজা সুব্রামানি

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন এন এস রাজা সুব্রামানি

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এন এস রাজা সুব্রামানি। শুক্রবার (৮ মে) ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে NDTV

বর্তমান সেনাপ্রধান অনিল চৌহান-এর মেয়াদ আগামী ৩০ মে শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি।

বর্তমানে তিনি National Security Council Secretariat-এ সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধান ছিলেন তিনি। এছাড়া ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৮৫ সালের ডিসেম্বরে The Garhwal Rifles-এ কমিশন পাওয়ার মধ্য দিয়ে তার সামরিক জীবনের সূচনা হয়। চার দশকের বেশি সময়ের সামরিক ক্যারিয়ারে ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি কমান্ড, স্টাফ ও প্রশিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এন এস রাজা সুব্রামানি National Defence Academy এবং Indian Military Academy থেকে সামরিক শিক্ষা সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের King’s College London থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি।

পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদকসহ একাধিক সামরিক সম্মাননা পেয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ