🏠︎ » বাংলাদেশ » অপরাধ » কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফোরকান মিয়ার বাড়ির একটি কক্ষের মেঝেতে তিন শিশু, এক নারী ও এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্তা ফোরকান মিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পুলিশের দাবি, ফোরকান মিয়া তার স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

সর্বশেষ