দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি আরও ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। ফলে এখন এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
বৃহস্পতিবার (৭ মে) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর প্রকাশ করা হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী
- ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা
- ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা
- ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০০ টাকার বেশি
- সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৬ মে বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে আবারও নতুন রেকর্ড গড়ল স্বর্ণের বাজার।
চলতি বছরে এখন পর্যন্ত ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী
- ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা
- ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা
- ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা
- সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমানো হয়েছে।