বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » নেত্রকোণায় সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন

নেত্রকোণায় সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন

বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইতে প্রচারিত এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো সবুজ সুরের সন্ধানে-সিজন এক – এ চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন এবার গণমানুষের সংবর্ধনায় সিক্ত হলেন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামে বাংলা নববর্ষে তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সহ সভাপতি এম রফিকুল ইসলাম। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মালেক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফা, গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সজীম শাইন। এই আয়োজনে সার্বিক পরিচালনায় ছিলেন তুহিন মাসুদ।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, মিজানুর রহমান কাঞ্চন তার ব্যতিক্রমী কন্ঠ এবং পরিবেশনার মাধ্যমে বিচারক ও দর্শকদের মুগ্ধ করে সারাদেশে চ্যাম্পিয়নের মুকুট পেয়েছেন। কাঞ্চন তার অসাধারণ কন্ঠের জাদুতে দারিদ্র্যতা জয় করে এই গৌরব অর্জন করেন।

স্থানীয়রা জানান, দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নে বেড়ে ওঠা কাঞ্চন জীবনের সাথে লড়াই করে আজ এ পর্যায়ে এসেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মিজানুর রহমান কাঞ্চন বলেন, তিনি সংগীতকে ধারণ করেই তার সমস্ত জীবন অতিবাহিত করতে চান।

গানকেই জীবনের ধ্যানজ্ঞান করে নেয়া মিজানুর রহমান কাঞ্চনের এই সাফল্যে দুর্গাপুর সহ পুরো নেত্রকোণায় আনন্দের বন্যা বইছে। তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও উন্মাদনা। সাফল্যের যাত্রায় তিনি এগিয়ে যাবেন আরো বহুদূর, এমনটাই প্রত্যাশা নেত্রকোণাবাসীর।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ