বাংলাদেশের ইউনানী ওষুধ শিল্পের মানোন্নয়ন এবং বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ সেমিনার।
বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি এবং মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত “সেমিনার-২০২৬” ঢাকার রমনা এলাকায় অবস্থিত ঢাকা ক্লাবের হামিদুর রহমান সিনহা লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
“উন্নত প্যাকেজিং প্রযুক্তির মাধ্যমে ইউনানী ওষুধের গুণগত মান, পণ্যের নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক মানদণ্ড নিয়ন্ত্রণ অনুসরণ নিশ্চিতকরণ” শীর্ষক এই সেমিনারে ইউনানী শিল্পের আধুনিকায়ন ও মানোন্নয়নে আধুনিক প্যাকেজিং প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের পরিচালক ড. মো. রাজ্জাকুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. ওয়াহিদুর রহমান, পরিচালক মো. শামসুদ্দিন, উপপরিচালক মো. ইকবাল হোসেন, উপপরিচালক নাহিয়ান আলম, উপপরিচালক ওহাদিদুল ইসলাম এবং সহকারী পরিচালক হুমায়রা আফরোজ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বাদল।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেলিম মোহাম্মদ শাহজাহান, মো. রেজাউর রহিম, মো. আমিরুল ইসলাম এবং মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির আবদুর রব, হাকীম রেজাউল করিম, এবিএম সিরাজুল হক সাজিদ, মো. সাখাওয়াত হোসেন, মো. আনোয়ারুল আলম ভূঁইয়া, মো. ইকরামুল সোহেল, ডা. জানে আলম চৌধুরী, ড. মো. জাহিরুল ইসলাম, হাকীম মো. আবু ইউসুফ, রফিকুল ইসলাম রফিক, হাকীম আশরাফুল হক, ডা. এনামুল বারী কবির, মো. মোতালেব হোসেন, হাকীম মো. ইদ্রিস আলী, মো. ফিরোজ, মোহাম্মদ রফিকুল সারোয়ার এবং মাহবুবুল ইসলাম, গোলাম মোস্তফা বকুল প্রমুখ !

সেমিনারে আরও অংশগ্রহণ করেন হাকীম মো. গিয়াস উদ্দিন, মাবিল্লাহ, হাকীম ময়া কান্নু, হাকীম শাহ আলম, মো. আমিরুল ইসলাম, মো. ফাহিম এবং এইচ. কনক চন্দ্র বর্মনসহ সংশ্লিষ্ট খাতের আরও অনেকে।
বক্তারা বলেন, আধুনিক প্যাকেজিং প্রযুক্তির ব্যবহার ইউনানী ওষুধের গুণগত মান সংরক্ষণ, পণ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।