কক্সবাজারের উখিয়া উপজেলায় সামাজিক সংগঠন লাইট ফর লাইফ ইয়ুথ অর্গানাইজেশন (LOYL Bangladesh)-এর উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নেক্সাস ট্রেনিং সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহাদুল ইসলাম রোমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)-এর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ইউসুফ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি জাহেদ আলম ও সাংবাদিক আবদুর রহিম।
অনুষ্ঠানে সংগঠনের চলমান বিভিন্ন সামাজিক কার্যক্রম ও প্রকল্প উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল, ইকরামুল হাসান জিহাদ ও জালাল উদ্দিন সোহাগ। ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি সাংবাদিক আর. জে. রাফি (সম্পাদক, কক্স রিপোর্ট ২৪, উখিয়াকক্স নিউজ ও সদস্য ইউথ ফোরাম) উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন করা হয়।
তানিম হোসেন ইমন, কক্সবাজার