বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ৪০ বোতল ভারতীয় মদসহ দুর্গাপুরে তিন মাদক কারবারি গ্রেপ্তার

৪০ বোতল ভারতীয় মদসহ দুর্গাপুরে তিন মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন—দুর্গাপুর ইউনিয়নের মেনকি ফান্দা গ্রামের মো. তাজ্জত আলী (৬৫), রাইদুল ইসলাম (২৮) এবং মো. তনু মিয়া ওরফে ইব্রাহিম (২৫)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল বিরিশিরি এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

এসময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে, তারা বিক্রির উদ্দেশ্যে এই অবৈধ মদের চালান নিয়ে যাচ্ছিলেন।দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন

সর্বশেষ