বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » অপরাধ » রামু থানা পুলিশ কর্তৃক ০৯(নয়) কেজি গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতার প্রসঙ্গে।

রামু থানা পুলিশ কর্তৃক ০৯(নয়) কেজি গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতার প্রসঙ্গে।

২৭/০১/২০২৬ তারিখ এসআই (নিঃ) জয়নাল আবদীন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় মাদক উদ্ধার করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত ২.৪৫ ঘটিকায় রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়ন রামু বাইপাস ফুটবল চত্ত¡র সংলগ্ন নাহার ফিলিং ষ্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর চট্টগ্রাম হতে কক্সবাজারগামী পূরবী যাত্রবাহী বাস গাড়ি, যাহার নং-চট্ট-মেট্টো-ব-১৪-১২১৩ তল্লাশীকালে বাসের যাত্রীবাহী সিট নং-ডি-৩ ও ডি-৪ এ বসা হইতে আসামী ১। মোঃ আব্দুল্লাহ (৫০), পিতা-মৃত আব্দুল মবিন, মাতা-সালমা খাতুন, সাং-ননিয়ারছড়া, ছলিম এর বাড়ি, ০২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ২। নুর হালিমা (১৯), পিতা-মোঃ ইছমাইল, মাতা-রহিমা খাতুন, সাং-রঙ্গীখালী, ইছমাইলের বাড়ী, ০৭নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার-দ্বয়কে আটক করে। ১নং আসামী মোঃ আব্দুল্লাহ এর ডান হাতে থাকা একটি কালচে ধূসর রংয়ের ভ্রমন ব্যাগের ভিতরে রক্ষিত বায়ূরোধক পলি ও কসটেপ দ্বারা মোড়ানো দুইটি পোটলা, যাহার একটিতে ০৪(চার) কেজি গাঁজা (মাদক) অপরটিতে ০২(দুই) কেজি গাঁজা (মাদক), মোট ০৬(ছয়) কেজি গাঁজা(মাদক) এবং ২নং আসামী নুর হালিমা এর ডান হাতে থাকা হালকা গোলাপী রংয়ের একটি লেডিস ব্যাগ, যাহার ভিতর রক্ষিত বায়ূরোধক পলি ও কসটেপ দ্বারা মোড়ানো ০১টি পোটলা, যাহার ভিতর ০৩(তিন) কেজি গাঁজা (মাদক) সর্বমোট (৪+২+৩)= ৯(নয়) কেজি গাঁজা, মোট মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা প্রাপ্ত হয়ে বাদী তা ইং ২৭/০১/২০২৬ তারিখ রাত ০২.৩৫ ঘটিকার সময় জব্দ করতঃ আসামীকে গ্রেফতার পূর্বক নিজ হেফাজতে গ্রহণ করেন। উক্ত ঘটনার বিষয়ে মামলা রুজু করে আসামিদের বিজ্ঞবআদালত সোপর্দ করা হয়েছে ।

আরও পড়ুন

সর্বশেষ