🏠︎ » বাংলাদেশ » রাজধানী » সাংগঠনিক সফরে খুলনায় জামায়াত আমির

সাংগঠনিক সফরে খুলনায় জামায়াত আমির

নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে খুলনা বিভাগে সফর শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই সফরের অংশ হিসেবে সোমবার ২৬ জানুয়ারি bসকালে কুষ্টিয়ায় জনসভায় অংশ নেবেন তিনি।জানা গেছে, কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত এই জনসভাকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করেছে। ভোরের আলো ফোটার আগেই সভাস্থলে জড়ো হতে দেখা যায় নানা বয়সী মানুষকে।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে কুষ্টিয়াসহ আশপাশের জেলাগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জনসভায় অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, তারা এ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের প্রত্যাশা ও দাবি ডা. শফিকুর রহমানের কাছে তুলে ধরবেন।স্থানীয়দের অভিযোগ, অতীতের সরকারগুলো এ অঞ্চলের সার্বিক উন্নয়নে প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ কারণে তারা আসন্ন নির্বাচনে বিকল্প নেতৃত্ব হিসেবে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও কর্মসূচি সম্পর্কে জানতে আগ্রহী।

কুষ্টিয়ার জনসভা ছাড়াও ডা. শফিকুর রহমান আজ চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ খুলনা বিভাগের চারটি জেলায় একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এসব কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং দলের নির্বাচনী বার্তা তুলে ধরবেন।নির্বাচনকে সামনে রেখে জামায়াত আমিরের এই সফরকে দলটির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন

সর্বশেষ