কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ইউপি সদস্য বোরহান উদ্দিন রাব্বানীর বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর প্রভাব খাটিয়ে মাস্তানি, চাঁদাবাজি ও অন্যের বৈধ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে প্যানেল চেয়ারম্যান বোরহানউদ্দিন রাব্বানী ক্ষমতার অপব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ভুক্তভোগীর বাবার বসতভিটা জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। ২২শে জানুয়ারী বিকাল ৪ঘটিকায় বোরহান উদ্দিনের নেতৃত্বে লোহার রড, হাতুরী দিয়ে আঘাত করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নুরুল আজিমের বাবার বৈধভাবে ভোগদখলে থাকা দীর্ঘদিনের বসতভিটার জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালাই, এবং জমি ঘেরাও কাটাকাটি চালানোর সময় বাধা দেন জমির মালিক। এতে প্রতিপক্ষ জমির মালিকে মারধরের হুমকি দেওয়া হয় বলে জানান।তিনি দাবি করেন, প্যানেল চেয়ারম্যান নিজের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে এই দখলচেষ্টা চালিয়েছে। এতে নুরুল আজিম গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে প্রথমে রামু স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসার যান পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার কক্সবাজার হাসপাতালে রেপার করা হয় বলে জানা গেছে।
এলাকাবাসীর একটি অংশের ভাষ্যমতে, এর আগেও একই ধরনের অভিযোগ নিয়ে প্যানেল চেয়ারম্যানের নাম উঠে এসেছে, তবে ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাননি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভোক্তভোগী পরিবার।
তানিম হোসেন ইমন কক্সবাজার প্রতিনিধি