🏠︎ » খেলাধুলা » ক্রিকেট » বিসিবিতে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্ত শুরু

বিসিবিতে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্ত শুরু

বিসিবিতে ছয় মাসে নজিরবিহীন আর্থিক অনিয়ম! পাপনের দেড় যুগের শাসনকালকেও ছাড়িয়ে গেছে দুর্নীতি দিপনের বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক ছয় মাসে সংঘটিত আর্থিক অনিয়ম নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দিপন। তাঁর দাবি, এই সময়ের অনিয়মের মাত্রা সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের প্রায় দেড় দশকের শাসনামলকেও ছাড়িয়ে গেছেশনিবার যমুনা টেলিভিশনের জনপ্রিয় সাপ্তাহিক ক্রীড়া অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট স্পোর্টস’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব তথ্য প্রকাশ করেন দিপন। তিনি জানান, বিসিবির ভেতরের কার্যক্রম খুব কাছ থেকে না দেখলে এই অনিয়মগুলো বিশ্বাস করাই কঠিন হতো।দিপনের ভাষ্য অনুযায়ী, আর্থিক লেনদেন, হিসাব সংক্রান্ত কাগজপত্র এবং সংশ্লিষ্ট ডকুমেন্টেশনেই এসব অনিয়মের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, “বোর্ডের অভ্যন্তরে না থাকলে এবং সরাসরি এসব কার্যক্রম প্রত্যক্ষ না করলে বিষয়গুলো অবিশ্বাস্যই মনে হতো।এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি আইটি সেক্টর ও আইন বিভাগকে নিয়ে যৌথভাবে তদন্ত পরিচালনার কথা জানিয়েছেন তিনি। বোর্ড সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকদের সম্মিলিত উদ্যোগেই এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান দিপন।অনুষ্ঠানে ঘরোয়া ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ নিয়েও কথা বলেন সিসিডিএম চেয়ারম্যান। তিনি আশ্বাস দেন, ম্যাচ সংখ্যা বৃদ্ধি ও পারিশ্রমিক সংক্রান্ত বিষয়গুলোতে ক্রিকেটারদের পাশে রয়েছে কর্তৃপক্ষ। সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটের বিদ্যমান সমস্যাগুলোর সার্বিক সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিসিবির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে দিপনের এই মন্তব্য ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্তের ফলাফল কী আসে, সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন

সর্বশেষ