দিনাজপুর জেলার আলোচিত সামাজিক সংগঠন প্রবীণ হিতৈষী সঃগের দিনাজপুর জেলা শাখার সাধারন সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন অনুষ্ঠান জেলা প্রশাসক চত্বরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২৮শে মার্চ শনিবার অনুষ্ঠিত হয।
প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোকাররম হোসেন এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। আয়-ব্যয়ের প্রতিদেন পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান। প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করেন আজীবন সদস্য ডাঃ মোঃ হাফিজ উদ্দিন ইসলাম, ইঞ্জিনিয়র মোঃ নুর ইসলাম তুষার, মোঃ আলমগীর হোসেন, ফজলে রাব্বি, ডাঃ রইছ উদ্দীন আহমেদ। আলোচনা শেষে উপস্থিত সদস্যরা হাত তুলে কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। সাধারন সভায় গত সাধারন সভার কার্যবিবরণী পাঠ করেন সহ-সাধারন সম্পদাক মাহমুদুন্নবী চৌধুরী। কমিটির সদস্যবৃন্দ যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোঃ ফসিউদ্দিন আহমেদ।

দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার শাহ-ই-মবিন জিন্নাহ, সহকারী নির্বাচন কমিশনার রুহুল আমিন, কামরুল হাসান চৌধুরী, সুলেখা বেগম ও মনোয়ারা বেগম জানান, তফসিল ঘোষনা করার পর বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সাধারন সম্পাদক পদে একেএম মেহেরুল্লাহ বাদল এবঃ অর্গানাইজিং সেক্রেটারী পদে মোঃ তাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। মোট ১৯ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একেএম মেহেরুল্লাহ বাদল, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সচিব মোঃ তোজাম্মেল হক। সংগঠনের নবনির্বাচিত অর্গানাইজিং সেক্রেটারী মোঃ তাজুল ইসলাম বলেন এই সঃগঠনটি দীর্ঘদিন ধরে আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবঃ ভবিষ্যতেও অব্যাহত থাকবে