🏠︎ » বাংলাদেশ » কৃষি » ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে : বাবর

ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে : বাবর

হাওরাঞ্চলে বোরো ফসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য নতুন তালিকা প্রস্তুত করে ঈদুল আজহার আগেই সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (৮ মে) বিকেলে খালিয়াজুরী উপজেলা-র নূরালীপুর গ্রামে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি নিজ নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শন করেন।

বাবর বলেন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা তৈরি করা হয়েছে, সেটি সঠিক হয়নি। সেখানে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ রয়েছে।

তিনি জানান, নতুন করে যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হবে। বিশেষ করে বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংসদ সদস্য বলেন, যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন, শুধু তাদেরই সহায়তার আওতায় আনা হবে। ঈদুল আজহার আগেই তাদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, তারেক রহমান ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ঘোষণা দিয়েছেন।

হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বাবর বলেন, বিচ্ছিন্ন উন্নয়ন নয়, বরং হাওরের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রয়োজন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক তরিকুজ্জামান তরুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ