🏠︎ » রাজনীতি » বিজয়ের শপথ মঞ্চে রাহুল গান্ধী, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনা

বিজয়ের শপথ মঞ্চে রাহুল গান্ধী, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনা

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শপথের আগে বিজয় ও রাহুল গান্ধীকে একসঙ্গে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিজয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এবং তার সঙ্গে শপথ নেওয়া আট মন্ত্রিসভার সদস্যকে নিয়ে গ্রুপ ছবি তোলেন।

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর এ অনুষ্ঠানে উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে তামিলনাড়ুর নতুন রাজনৈতিক সমীকরণে কংগ্রেস ও টিভিকের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এর আগে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠনের পথ তৈরি করে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। এরপর রাজ্যপালের আমন্ত্রণে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

আরও পড়ুন

সর্বশেষ