🏠︎ » রাজনীতি » কালীঘাট মন্দিরের আদলে সাজানো শুভেন্দুর শপথ মঞ্চ

কালীঘাট মন্দিরের আদলে সাজানো শুভেন্দুর শপথ মঞ্চ

শুভেন্দু অধিকারী-র শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আজ শনিবার (৯ মে) বেলা ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে শপথগ্রহণের মঞ্চ তৈরি করা হয়েছে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দির-এর আদলে। মঞ্চসজ্জায় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় দেখা গেছে। সেখানে মা কালী ও মা দুর্গার ছবির পাশাপাশি গঙ্গাসাগর এলাকার সাধুদের ছবিও রাখা হয়েছে।

আজ ২৫ বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর-কেও বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে রবীন্দ্রসঙ্গীত বাজানো হচ্ছে আবহসংগীত হিসেবে।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদি ও অমিত শাহ কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে জানা গেছে।

এদিকে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিয়ালদহ রেলওয়ে স্টেশন ও হাওড়া রেলওয়ে স্টেশন এলাকায় সকাল থেকেই দলীয় নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। দূরদূরান্ত থেকে সমর্থকেরা পদ্মফুল ও দলীয় পতাকা হাতে অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।

নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থলে ড্রোন নজরদারিসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছে প্রশাসন।

আরও পড়ুন

সর্বশেষ