🏠︎ » সারাদেশ » ঢাকা » জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে ছলচাতুরীর অভিযোগ নাহিদ ইসলামের

জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে ছলচাতুরীর অভিযোগ নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে টালবাহানা ও ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করা জরুরি।

শনিবার (৯ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি।

নাহিদ ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সাংবিধানিক সংস্কার গ্রহণযোগ্য নয়। তার মতে, স্বচ্ছতা ও জনমতের ভিত্তিতেই রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, আগে যারা গণভোটের পক্ষে কথা বলেছিল, ক্ষমতায় আসার পর তারা এখন অবস্থান পরিবর্তন করেছে। এতে জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, দাবি আদায়ে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা চলবে, পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও অব্যাহত থাকবে। সরকার সাড়া না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

আলোচনায় উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা-কর্মীরাও।

আরও পড়ুন

সর্বশেষ