বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » তথ্যপ্রযুক্তি » ময়মনসিংহে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন উপলক্ষে জমকালো র‍্যাল

ময়মনসিংহে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন উপলক্ষে জমকালো র‍্যাল

ময়মনসিংহে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন উপলক্ষে জমকালো র‍্যাল

ময়মনসিংহে দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৪এর গ্রান্ড র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নগরীর টাউন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালীটি শুরু হয়ে নগরীর জিরো পয়েন্ট ঘুরে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে হাতি, ঘোড়ার গাড়ি ও পালকি সাজানো থাকায় এটি আরও বর্ণাঢ্য হয়ে ওঠে। পাশাপাশি আদিবাসী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন র‍্যালিকে জীবন্ত ও আকর্ষণীয় করে তোলে।

র‍্যালীতে অংশ নেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রুকনোজ্জামান রোকন, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম ও চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমদসহ ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ক্রেতাকে দেয়া বিভিন্ন সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করতেই এ র‌্যালির আয়োজন করে ওয়ালটন ব্র্যান্ড কর্তৃপক্ষ। র‌্যালি থেকে ওয়ালটন পণ্যের বিভিন্ন সুবিধার কথা ক্রেতা সাধারণের কাছে তুলে ধরা হয়।

আরও পড়ুন

সর্বশেষ