কালারস মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ঢাকা, ১৯ জুন ২০২৬: রাজধানীর বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবের হাউজি কক্ষ (তৃতীয় তলা)-এ শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কালারস মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও বরেণ্য সংগীতশিল্পী ‘পপ সম্রাট’ ফেরদৌস ওয়াহিদ।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন আবুল হোসেন আক্কাস ও মেহেদি হাসান। স্টিল ফটোগ্রাফির দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতারের মোস্তাফিজুর রহমান মিন্টু।
কালারস মাল্টিমিডিয়ার পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা নাজমুল খানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালারস মাল্টিমিডিয়া, ঢাকার উপদেষ্টা ফয়জুল্লাহ সাঈদ।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এবারের অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন শিল্প ও বাণিজ্যে ইকবাল হায়দার চৌধুরী, সমাজসেবায় ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, আবাসন শিল্পে ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া, চিকিৎসা সেবায় ডা. শাহানা সুলতানা, সংগঠক হিসেবে মো. বশির সরকার, নারী উদ্যোক্তা হিসেবে পান্না খানম, অভিনয়ে শাহেদা ফারিন, সংগীতে মনজুরুল ইসলাম খান, সংবাদ পাঠে রুপা নূর (এশিয়ান টিভি), নৃত্যে সাদরিন রহমান ভূঁইয়া পিয়া এবং মডেলিংয়ে ফারহা আলম ছায়া।
এছাড়াও বিশেষ জুরি অ্যাওয়ার্ড লাভ করেন সংগীত বিভাগে ইবনাত সালমা এবং অভিনয় বিভাগে ববিতা ইসলাম আফিয়া।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই। অ্যাওয়ার্ড প্রদান পর্ব শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরা। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।